নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে ২০ দলের জনসভায় যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা আসতে শুরু করেছে।

জানা গেছে, দুপুর ১২টা থেকে আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হবে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সমাবেশে সভাপতিত্ব করবেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈয়ূর আলম খন্দকার।

এদিকে, জনসভাকে ঘিরে নারায়ণগঞ্জে ২০ দলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি সম্বলিত ছবি ও ফেস্টুনে ছেয়ে ফেলা হয়েছে পুরো এলাকা।

জনসভা শুরুর আগে জাসাস (জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা) মঞ্চে সঙ্গিত পরিবেশন করে।

সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার, লে. জেনারেল (অব:) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী, মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, চেয়ারপারসনের  উপদেষ্টা শামসুজ্জামান দুদু,  আব্দুল মান্নান, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, সালাহউদ্দিন আহমেদ।

আরো বক্তব্য রাখবেন ২০ দলের অন্যতম শরীক জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবর রহমান, বিজেপির ব্যারিস্টার আন্দালিব পার্থ, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ ইব্রাহিম (অব.) বীরবিক্রম, লেবারপার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির চেয়ারম্যান আবদুল মুবিন, খেলাফত মজলিশের সভাপতি     অধ্যক্ষ  মাওলানা ইসহাক ন্যাশনাল ডেমোক্রেটিক লীগের চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তুজা।

জেএ