বালুভর্তি ট্রাকের ধাক্কায় গাজীপুরের শিরিষতলায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হারুনুর রশীদ (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ পুলিশ সদস্য। শনিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন, কনস্টেবল মানিক (৩৭), কনস্টেবল আব্দুল জব্বার (৪০) ও মাইক্রোচালক কনস্টেবল ওমর ফারুক (৩৮)।

তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি আহতদের অবস্থাও শঙ্কাজনক।

শ্রীপুর মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালুল ইসলাম এ তথ্য জানান।

এসটি