কুষ্টিয়ার মিরপুরে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় ফরিদুল ইসলাম ফজু মন্ডল (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার সকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের চার মাইল নামকস্থানে রাস্তা পারাপারের সময়ে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার মালিহাদ ইউনিয়নের মালিহাদ নতুনপাড়া গ্রামের গিয়াস উদ্দিন মন্ডলের ছেলে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
কেএইচ





