চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় মীর পেপার মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগে সকাল সোয়া ৮টার দিকে মিলে আগুন লাগে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন জানান, আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে পৌনে ৯টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ সম্পর্কে জানাতে পারেননি তিনি।

কেএইচ