নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি জেলা শিশু একাডেমীতে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী। পরে তিনি শিশুদের সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এদিকে রাজশাহীর কুমাপাড়ায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। পরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন দলের মহানগর শাখার সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এ ছাড়াও দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এই চএম খায়রুজ্জামান লিটন।
বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এমকে





