ঝিনাইদহে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ ৬৩ জনকে আটক করা হয়েছে।
গতকাল শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩টি ককটেল উদ্ধার করা হয়।
ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের নাশকতা বিরোধী বিশেষ অভিযান চলছে। জেলার ৬টি উপজেলা থেকে ২০ জন বিএনপি, চার জন জামায়াত ও এক শিবির কর্মীসহ ৬৩ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এসময় তাদের কাছ থেকে ১৩টি ককটেল উদ্ধার করা হয়। তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
জেড





