কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দাড়েরপাড়া গ্রামে একটি বাগান থেকে আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে দুই তরুণের গলায় রশি প্যাঁচানো অবস্থায় লাশ পাওয়া গেছে।

এলাকাবাসী বলছেন, তাঁরা দুজন বন্ধু ছিলেন।

দুই তরুণের একজনের নাম মশিউর রহমান (১৮) ও আরেকজন রকিবুল ইসলাম (১৯)।

কুষ্টিয়া সহকারী পুলিশ সুপার (ভোড়ামারা সার্কেল) কামরুল হাসানের ভাষ্য, গ্রামের একটি বাগানের কদমগাছের নিচে দুই তরুণের লাশ পাওয়া গেছে। লাশ দুটি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে প্রাথমিকভাবে তিনি জানান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

এসএম