পাবনার দিলালপুর মহল্লায় ৮০ গ্রাম হেরোইন ও ১৩২টি ইয়াবাসহ আরিফ হোসেন (৪০) ও রিপু মিয়া (৩২) নামের দুইজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের আটক করা হয়।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ডিউটি অফিসার পুলিশের উপ-পরিদর্শক সরদার আবু নেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিলালপুর মহল্লায় অভিযান চালিয়ে আরিফ ও রিপুকে আটক করা হয়।

এসময় তাদের কাছে প্রায় ৯ লাখ টাকা মূল্যের ৮০ গ্রাম হেরোইন ও ১৩২টি ইয়াবা পাওয়া যায়।

এআই/