চাঁদপুর জেলার হাইমচর উপজেলার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। আগামী ৭ সেপ্টেম্বর এ নির্বাচনের ভোটগ্রহণের কথা ছিল। বুধবার নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারি সচিব ফরহাদ হোসেন সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, আজ (বুধবার) বিকালে প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্বাচনটি করা যাবে না বলে জেলা প্রশাসক প্রতিবেদন পাঠিছে। সে প্রতিবেদনের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নিয়েছে ইসি।

ইসির সংশ্লিষ্ট সূত্র জানায়, হাইমচর উপজেলার নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গোলযোগ করতে পারে এমন আশঙ্কা করেছিল গোয়েন্দা সংস্থা।

গোয়েন্দা সংস্থার ওই প্রতিবেদনের ভিত্তিতে মঙ্গলবার জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছিল ইসি। এরপর আজ বুধবার প্রাকৃতিক কারণ দেখিয়ে নির্বাচন স্থগিত হয়েছে।

ঢাকা, এএম, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর