নাটোরে পেট্রোল বোমা বানানোর সময় বিস্ফোরণে নাটোর সদর থানা যুবদলের সভাপতি মমতাজসহ চারজন আহত হয়েছেন।
বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার হালশা ইউনিয়নের অর্জুনপুর নিশ্চিতন্তপুর এলাকায় কালাম নামে এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে।
বাকি আহতরা হলেন-মমতাজের সহযোগী জুয়েল, সুজল ও মাহাফুজ। আহত সবার বাড়ি পাশের দত্তপাড়ায়।
নাটোরের পুলিশ সুপার বাসুদেব বণিক জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ঘটনাস্থলে অভিযানে যায়।
টের পেয়ে এসময় আহত চারজনসহ ওই বাড়ির লোকজন পালিয়ে যান। পরে ওই বাড়ি থেকে একটি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও চারটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এসএইচ





