বিজিবির উপর হামলাকারীদের যেভাবেই হোক উৎখাত করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রয়োজনে যৌথ বাহিনী গঠন করে অভিযান পরিচালনা করা হবে।
বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউন্সে বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্যজোট আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিজিবির একটি দল নিয়মিত টহলে বের হয়েছিল, তখন হঠাৎ করেই বিদ্রোহী গোষ্ঠী আক্রমন করে। তখন বিজিবিও তার প্রতিউত্তর দেন।
মন্ত্রী বলেন, ভবিষ্যতে তারা যেন আর কোন ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, তার জন্য অভিযান পরিচালনা করা হবে।
এর আগে জাতির পিতার ৪০ তম বার্ষিকী উপলক্ষ্যে বায়তুল মোকাররমে ৪০ খতম কুরআনখানি বকশিশ পূর্ব আলোচনা সভায় শেখ হাসিনা থেকে ধর্ম পালনের শিক্ষা নেওয়ার আহবান করে তিনি বলেন, ধর্ম নিয়ে অনেক অপপ্রচার হয়েছে। আওয়ামী লীগ নাকি ধর্ম মানে না।আমরা নেত্রী কিভাবে ধর্ম পালন করে তার থেকে শিক্ষা নিন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুফতী মাওলানা আব্দুল হালিম সিরাজীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রী মতিউর রহমান প্রমুখ।
এমএ/এসএইচ





