কুয়েতের আমির শেখ সাবাহ আহমদ আল-সাবাহর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন দূতাবাসে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেছেন।
শুক্রবার (০২ অক্টোবর) ঢাকাস্থ কুয়েতের দূতাবাসে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি।
কুয়েতের আমির শেখ সাবাহর মৃত্যুতে বাংলাদেশ সত্যিকারের একজন বন্ধুকে হারিয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষে আমিরের প্রতি গভীর শ্রদ্ধা জানান। খবর বাসস’র।
তিনি আমিরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্য ও কুয়েতের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
ড. মোমেন বলেন, ‘কুয়েতে বসবাসকারী বাংলাদেশী নাগরিকরা বাংলাদেশী প্রবাসীদের কল্যাণে আমিরের অবদানের কথা স্মরণ করবে।’
এ সময় বাংলাদেশে কুয়েতের রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এএইচ হায়াত উপস্থিত ছিলেন।
কুয়েতের আমিরের স্মরণে বাংলাদেশ বৃহস্পতিবার একদিনের জাতীয় শোক পালন করেছে, তিনি ৯১ বছর বয়সে গত মঙ্গলবার ইন্তেকাল করেন।
এমবি





