টাঙ্গাইলের মধুপুরে বিদ্যুতের তারে জড়িয়ে সবুজ (২৫) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুন) দুপুরে মধুপুর পৌর শহরের বিত্তিবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সবুজের বাড়ি উপজেলার লাউফুলা গ্রামে। তিনি ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর মধুপুর জোনাল অফিসের আওতায় একজন দক্ষ শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্র জানায়, বিদ্যুৎহীন সংযোগ লাইনে (৩৩ কেভি) কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ সরবরাহ চালু হলে সবুজ তারের সঙ্গে আটকে ঘটনাস্থলেই মারা যান।

মধুপুর জোনাল ব্যবস্থাপক মোল্লা আবুল কালাম জানান, এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে আসল ঘটনা জানা যাবে।

ওএফ