চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার দেওয়ানবাজার এলাকায় আবাসিক একটি ভবনের ৩ তলায় বিস্ফোরণে তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন।

আজ শুক্রবার ভোর ৫টার দিকে এই বিস্ফোরণ ঘটে।

দগ্ধরা হলেন, সুমেদা বেগম (৭০), তাঁর নাতনি ইফতি (১৫) ও নাতি আরিফ (২৬)। তাঁদের মধ্যে দাদি ও নাতনির অবস্থা আশঙ্কাজনক।

ওই ভবনের নিচতলার বাসিন্দা সৈয়দ নূর বলেন, প্রচণ্ড শব্দে পুরো ভবন কেঁপে ওঠে। এরপর বেরিয়ে গেছি। ফায়ার সার্ভিস এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

সরেজমিনে দেখা গেছে, ভবনের ৩ তলার দুই পাশের দেয়াল ভেঙে গেছে। একটি দেয়াল ভেঙে পাশের ভবনে গিয়ে আঘাত করেছে।

পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আব্দুর রউফের ভাষ্য, বিস্ফোরণ কীভাবে হয়েছে তার তদন্ত চলছে। বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক এস খালেদ বলেন, দাদির ও নাতনির শরীরের প্রায় ১০০ ভাগই পুড়ে গেছে। নাতির শরীরের ২৫ ভাগ পুড়ে গেছে।

এমবি