ভারতের স্বাধীনতা দিবসে হিলি চেকপোষ্টে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মিষ্টি বিনিময় করেছে।

১৫ আগস্ট শুক্রবার সকাল ১১টায় চেকপোষ্ট শুন্যরেখায় বর্ডার গার্ড বাংলাদেশ ও বর্ডার সিকিউরিটি ফোর্স এই মিষ্টি বিনিময় করে।

৩ বিজিবি’র পক্ষ থেকে হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার আতাহার আলী বিএসএফ ৯৬ ব্যটালিয়ন হিলি কোম্পানীর ইন্সপেক্টর জাফর উল্লাহ খানকে মিষ্টি উপহার দেন।

অপর দিকে একই সময়ে বিএসএফ হিলি কোম্পানীর ইন্সপেক্টরও বিজিবিকে মিষ্টি উপহার দেয়।

ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর