বগুড়া মহাসড়কে পরপর দুটি ট্রাকে প্রকাশ্য দিবালোকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার দুপুর ১টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টা ও বেলা ১১টার দিকে মহাস্থান বন্দরে ফিলিং স্টেশনের সামনে এই ঘটনাগুলো ঘটে।

এ সময় থেমে থাকা একটি মালবাহী ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে শহর থেকে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে বেলা ১১টার দিকে একই এলাকায় একটি পাথর বোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

তবে প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কে বাঘোপাড়া এলাকায় সকাল ১০টায় ট্রাক চাপায় পাঁচজন নিহতের পর থেকে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে। পুলিশ গিয়ে অবরোধ সরিয়ে দেওয়ার পর আবারো এলাকাবাসী মহাসড়ক অবরোধ করছে। এ কারণে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হচ্ছে না। মহাসড়কের পার্শ্বে বিভিন্ন স্থানে যানবাহন আটকা পড়ে আছে। সেই সুযোগে দুর্বৃত্তরা যানবাহন ভাঙচুর এবং আগুন দিচ্ছে।

এ ঘটনায় কেউ হতাহত বা দগ্ধ হয়েছে কিনা জানা যায়নি।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশারের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

এএইচ