গাইবান্ধার চরাঞ্চলে জঙ্গি অভিযান চলছে আইনশৃঙ্খলা বাহিনীর।

বুধবার ভোর থেকে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সমন্বয়ে এই অভিযান চলছে। জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ্ ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, ‘চরাঞ্চলের কিছু এলাকায় জঙ্গি তৎপরতা রয়েছে। এছাড়া এসব এলাকায় নৌ-ডাকাত রয়েছে। এই জঙ্গি ও নৌ-ডাকাত গ্রেফতারে অভিযান চলছে।’

তিনি আরও জানান, ‘পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইতোমধ্যে চরাঞ্চলের কিছু এলাকা ব্লক রেড (নিদিষ্ট এলাকা চিহ্নিত) করা হয়েছে। এসব এলাকা ঘিরেই অভিযান চালানো হচ্ছে। ’

বুধবার সকাল ৭টা পর্যন্ত কোনও জঙ্গি বা নৌ-ডাকাতকে গ্রেফতার করতে পারেননি অভিযানে অংশ নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
জেড