নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রাম বাজারের পাশের ছোট ফেনী নদী থেকে বুধবার রাত সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল মজীদ জানান, ঘুর্ণিঝড়ের কবলে পড়ে ওই যুবকের মৃত্যু হতে পারে। তার দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। লাশটি গলিত হওয়ায় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এএইচ





