ঝিনাইদহে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উচ্চ আদালতে সাত বছরের কারাদণ্ড ও একই সঙ্গে ২০ কোটি টাকা জরিমানার রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ঝিনাইদহ সদর উপজেলা ছাত্রদল এ বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করে।

রোববার সকালে এ উপলক্ষ্যে শহরের কেপি বসু সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি শহরে প্রবেশের চেষ্টা করলে পোষ্ট অফিস মোড়ে পুলিশ বাধা দেয়। পুলিশের বাঁধায় ছাত্রদলের নেতাকর্মীরা সেখানেই বিক্ষোভ প্রদর্শন করে।

এমআইএস