অটোরিকশায় পেট্রলবোমা হামলার মামলায় মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকসহ ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

আটকরা হলেন- জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান শ্যামল (৩৬), ছাত্রদল কর্মী রুবেল মিয়া (২১), হৃদয় আহমেদ (২১) ও নাসির শেখ (২৩)।

বুধবার দিবাগত গভীর রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের নাহাপাড়া গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে সাবেক ছাত্রদল নেতা শ্যামলকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া একই রাতে সদরের পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ গ্রামের বাড়ি থেকে ছাত্রদল কর্মী রুবেল মিয়া, জেলার টঙ্গীবাড়ি উপজেলার সোনারং গ্রাম থেকে ছাত্রদল কর্মী হৃদয় আহমেদ ও নাসির শেখকে গ্রেফতার করে পুলিশ।

হাতিমারা ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সেলিম মিয়া জানান, গত ১১ জানুয়ারি রাত সাড়ে ৮ টার দিকে সদরের দশকানি এলাকায় একটি অটোরিকশায় পেট্রলবোমা হামলায় চালক ইসমাইল শেখ দগ্ধ হয়। ওই পেট্রলবোমা হামলার ঘটনায় এসআই মোশারফ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করলে সেই মামলায় গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

কেএইচ