রাজবাড়ী জেলা কারাগারে নান্নু চৌধুরী (৬০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০১ এপ্রিল) দুপুরে রাজবাড়ী জেলা কারাগারের জেলার মো: মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত নান্নু চৌধুরী রাজবাড়ী সদরের জালদিয়া বালুচর এলাকার সামছুদ্দিন চৌধুরীর ছেলে। তিনি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জেলা কারাগারের জেলার মো: মামুনুর রশিদ জানান, নান্নু চৌধুরী ১০ মার্চ মাদক মামলায় কারাগারে আসেন। হঠাৎ বৃহস্পতিবার ভোরে অসুস্থ হলে তাকে সদর হাসপাতালে পাঠানো হয়।
পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার আগে থেকেই হৃদরোগ ছিল বলে জানান তিনি।





