রাজধানীর উত্তরা থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ২ সন্তানকে গ্রেফতারের পর এখনো কোর্টে না তোলায় গভীর উদ্বেগ প্রকাশ করে সংবাদ মাধ্যমে বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে বলা হয়, গত ২৮ই মার্চ শনিবার রাত দেড়টায় রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের ১নং রোডের বাসায় মধ্যরাতে ঘুমিয়ে থাকা অবস্থায় সরকারি তিতুমীর কলেজ ছাত্র জাহিদুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ওমর ফারুককে অন্যায় ভাবে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। আমরা খবর পেয়ে আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য পুলিশের সাথে যোগাযোগ করলে পুলিশ তাদের আটকের কথা অস্বীকার কিংবা স্বীকার কোনোটাই করেনি।
আরো বলা হয়, দু’দিন পার হয়ে গেলেও তাদেরকে এখনো কোর্টে না তোলায় আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি। পুলিশের অসহযোগিতার কারণে পরিবার কোনো আইনি প্রক্রিয়াও গ্রহণ করতে পারছে না। এছাড়া বিভিন্ন মাধ্যমে তারা জানতে পেরেছেন গত দুইদিন ধরে থানায় তাদের উপর ব্যপক নির্যাতন চালানো হয়েছে।
সম্প্রতি আটকের পর অস্বীকার করে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে বন্দুক যুদ্ধের নাম করে বহু ছাত্রকে হত্যা করার কারনে পরিবার তাদের জীবনহানির আশঙ্কা করছে বলেও জানানো হয়।
এ অবস্থায় সুবিচারের দাবিতে সরকার, গণমাধ্যম ও পুলিশ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও সার্বিক সহযোগিতা করেন দুই ছাত্রের পরিবার।
গ্রেফতারকৃতদের পক্ষে বিবৃতি প্রদানকার করেন জাহিদুল ইসলামের পিতা- রুহুল আমিন এবং ওমর ফারুকের পিতা- বদরুদ্দিন বিশ্বাস।
ইআর





