চাঁপাইনবাবগঞ্জের মনাকসা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৭০ বোতল ফেনসিডিল এবং ট্রলিযুক্ত ১টি পাওয়ার ট্রেইলার‍ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার সকাল ৭টার দিকে এগুলো উদ্ধার করা হয় বলে টাইমনিউজবিডিকে নিশ্চিত করেছেন বিজিবি সদর দপ্তরের পাবলিক রিলেশন অফিসার মো. মহসিন রেজা।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আমরা চাপাইনবাবগঞ্জের মনাকসা সীমান্ত এলাকায় অভিযান চালায়। তখন সেখান থেকে ৯৭০ বোতল ফেনসিডিল এবং ট্রলিযুক্ত ১টি পাওয়ার ট্রেইলার‍ উদ্ধার করা হয়।

তবে কাউকে গেফতার করা যায়নি বলেও জানান তিনি।

এর আগে গতকাল রোববার কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্ত এলাকা থেকে ৯ বোতল ফেনসিডিল ও ১টি মোটরসাইকেলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি।

এমআর/এআই