খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৩১ জন এবং চট্টগ্রামে ১৪ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার আতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রামে নাশকতায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে বিএনপি কর্মী ৪ জন, শিবির কর্মী ৩ জন ও জামায়াতের ৭জন কর্মী রয়েছে।
ইআর





