মাগুরায় ৬ শতাধিক এতিম ও দুস্থ শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (০৯ জানুয়ারি) দুপুরে মাগুরা সিদ্দিকীয় মাদরাসা প্রাঙ্গণে ঢাকার মীরপুরস্থ মাগুরা ঐক্য ফোরামের পক্ষ থেকে এই কম্বল বিতরণ করা হয়।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মধ্যে এই কম্বল বিতরণ করেন।

এ সময় সংগঠনের আহ্বায়ক রনজু আহমেদ, সদস্য সচিব তারিকুজ্জামান, মাগুরা পৌর কাউন্সিলর আবু রেজা নান্টু, ইন্জিনিয়ার তফছিন আহমেদ সহ গণমান্য আরও অনেকে উপস্থিত ছিলেন।

সাইফুল্লাহ/এমবি