সড়কে শৃঙ্খলা জোরদার ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে ১১১টি সুপারিশ করেছে সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বাধীন সরকার গঠিত কমিটি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে আজ বৃহস্পতিবার সুপারিশযুক্ত প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। সুপারিশগুলো কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলে জানান সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, গত ১১ ফেব্রুয়ারি জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৬ তম সভায় সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা জোরদার এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নের জন্য ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

সাবেক নৌপরিবহন মন্ত্রী ও সংসদ সদস্য শাহজাহান খানকে এ কমিটির প্রধান করা হয়। পরবর্তী সময়ে আরও ৮ জন সদস্যকে কো-অপ্ট করা হয়।

তিনি বলেন, কমিটি পরপর ৭টি সভার মাধ্যমে দুর্ঘটনার কারণ চিহ্নিত এবং সুপারিশমালাসহ প্রতিবেদন চূড়ান্ত করে। প্রতিবেদনে মোট ১১১টি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে আশু করণীয় ৫০টি, স্বল্প মেয়াদী ৩২টি এবং দীর্ঘ মেয়াদী ২৯টি সুপারিশ।

এএস