ঝিনাইদহে শহরের ভুটিয়াগাতী থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, সকালে জেলা শহরের বাইপাস সড়কের পাশে ভুটিয়ারগাতী এলাকায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।

স্থানীয় অনেকেই জানান, লোকটিকে দেখে মনে হচ্ছে তিনি কোনো ইজি বাইক কিংবা ছোট গাড়ির ড্রাইভার। তাকে হত্যা করে গাড়িটি ছিনিয়ে নিয়ে লাশ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে অন্য কোনো স্থান থেকে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। হত্যার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

এএস