রাজধানীতে মালিক পক্ষের হামলায় ১০ শ্রমিক আহত হয়েছে।
মধ্য বাড্ডায় লাইফ স্টাইল ফ্যাশন মেকার গার্মেন্টসে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- নিলুফার ইয়াসমীন (২০), ফরিদা বেগম (১৯), মাকসুদা আক্তার (২৬), হনুফা বেগম (২০), আলেয়া বেগম (২০), পপি আক্তার (২২), লাকী আক্তার (২০), সাথী আক্তার (২০), চম্পা (২৫) ও রিমা (২০) ।
তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেন জানান, লাইফ স্টাইল ফ্যাশন মেকার গার্মেন্টসে শ্রমিকরা একটি ইউনিয়ন করেছে। এই শ্রমিক ইউনিয়ন বিভিন্ন দাবি জানালে মালিক পক্ষ তা মানতে অপারগতা প্রকাশ করে।
এ নিয়ে বেশ কিছুদিন ধরে দুই পক্ষের মধ্যে গণ্ডগোল হচ্ছিল। এরই জের ধরে মালিক পক্ষের লোকজন শ্রমিকদের মারধর করেছে।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





