টাঙ্গাইলের বাঐখোলা নামক স্থানে ট্রাকের ধাক্কায় পিকআপের হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পিকআপ চালক।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপারের পরিচয় জানা যায়নি।

গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, সোমবার ভোরে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি পিকআপকে পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপার (২০) নিহত ও চালক রানা (২৮) আহত হন। গুরুতর আহত অবস্থায় রানাকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমএম