ঠাকুরগাও সদর উপজেলার গুলুম বাবুরহাট বাজারে আগুন লেগে বিভিন্ন ধরনের আটটি দোকান পুড়ে গেছে। সোমবার মধ্যেরাতে এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
ফায়ার সার্ভিস জানান, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত ঘটে।ঠাকুরগাওয়ে ফায়ার সার্ভিসের ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। ততক্ষণে আটটি দোকান পুড়ে যায়।
সাদেকুল ইসলাম হুদা নামে এক ব্যাবসায়ী বলেন, আগুনে প্রায় ৫০ লাখ টাকার বিভিন্ন জিনিস পুড়ে গেছে ।
নজরুর ইসলাম দাবি করেন, তাঁর দোকানের প্রায় ১০ লাখ টাকার মাল পুড়ে গেছে।
এইচ ই





