আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় ঘোষণা করায় বুধবার দুপুরে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা তাৎক্ষণিক শহরে আনন্দ মিছিল বের করে।
দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে বের হয়ে মুজিব চত্বরে পথ সভায় অংশগ্রহণ করে। এতে বক্তব্য রাখেন সভাপতি হাসান আম্মান লিটন, সম্পাদক খায়রুল ইসলাম মিঠু, ভিপি এস এম বায়েজীদ, জিএস জাহিদুল ইসলাম টিটু ও ছাব্বির আহমেদ প্রমুখ।
জেআই





