সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বরেছেন, সড়ক দুর্ঘটনা রোধে নানাবিধ পদক্ষেপের ফলে ২০০৯ সাল থেকে ২০১৪ সালে সড়ক দুর্ঘটনা ৪০ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে।
বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ঢাকা- ১১ আসনের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে, এটা সত্য নয়। ২০০৯ সাল থেকে ২০১৪ সালে সড়ক দুর্ঘটনা ৪০ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে। পুলিশ সদর দফতরের প্রতিবেদন অনুযায়ী ২০০৯ সালে সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল ৩ হাজার ৩৮১টি, ২০১০ সালে ২ হাজার ৮২৭টি, ২০১১ সালে ২ হাজার ৬৬৭টি, ২০১২ সালে ২ হাজার ৬৩৬টি, ২০১৩ সালে ২ হাজার ২৯টি এবং ২০১৪ সালে ২ হাজার ২৭টি।
ক্রমান্বয়ে সড়ক দুর্ঘটনা হ্রাস পাচ্ছে। এছাড়া ওয়ার্ল্ড ব্যাংক প্রকাশিত ‘রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ডেথ রেট বাই কান্ট্রি’ প্রতিবেদন অনুসারে পৃথিবীর ১৯২টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান ৯০তম বলেও জানান মন্ত্রী।
কেএইচ





