যশোরে সন্ত্রাসী হামলায়মিন্টু (২৮)নামে এক যুবক নিহত হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে নিহত মিন্টুরলাশ শহরের কাঁঠালতলা রায়পাড়ার ইউনুচ আলীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার এসআই সোমেন দাস তার লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। মিন্টু রায়পাড়ার এলাকার মৃত আবুল হাসেম হাওলাদারের ছেলে।

মিন্টুর ভাই আলী হোসেন জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে একই এলাকার বরকত আলীর ছেলে বাবু ও আব্দুল বারেকের ছেলে মাসুম তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর সে বাড়িতে ফেরেনি। তাকে চারদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ইউনুচ আলীর পরিত্যক্ত বাড়ির ছাদের উপর মিন্টুর লাশ পাওয়া যায়।

তার মাথার বাম পাশে কয়েকটি ধারালো অস্ত্রের আঘাতের চি‎হ্ন রয়েছে। বাবু ও মাসুমের সঙ্গে মিন্টুর পূর্ব বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে তাকে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে পরিবারের দাবি।

যশোর কোতোয়ালি থানার ওসি  ইনামুল হক জানান, মিন্টু পেশাদার হিসেবে চুরি ছিনতাই করে বেড়াতো। তার প্রতিপক্ষের একই পেশার লোকজন তাকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ