ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজের ওপর সিএনজি চালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংর্ঘষে নারী ও শিশুসহ ২ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরসালিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





