কুমিল্লার চৌদ্দগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে ৩জন নিহত ও আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল বলেন, ঢাকা থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত ও পরে আরো ১জন নিহত হয়। ্টএছাড়া আরো অন্তত আহত হন। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এমএনজে