রাজধানীর শ্যামপুরে একটি ইস্পাত কারখানার বাট্টিতে (ভাঙারির জিনিস গলানোর কড়াই) বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে নজরুল, গাফফার ও আহমেদ আলী এখনো চিকিৎসাধীন আছেন।

এছাড়া জামাল, সোহেল, রমজান ও শামীমের অবস্থা গুরুতর না হওয়ার প্রাথমিকভাবে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানান, নজরুলের শরীরের ১৫ শতাংশ এবং গাফফার ও আহমেদ আলীর শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেড