যশোরের শার্শা উপজেলার নাভারণ রেলস্টেশন এলাকা থেকে ২৭০ পিস উন্নত মানের ভারতীয় শাড়ী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ।

আজ  বৃহস্পতিবার ভোরে নাভারণ রেলস্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় শাড়ী গুলো জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বেনাপোল আইসিপি ক্যাম্পের টহল দলের বিজিবি সদস্যরা নাভারণ রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২৭০ পিস ভারতীয় শাড়ী পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব শাড়ী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান জব্দকৃত শাড়ী গুলো বেনাপোল কাষ্টমসের আটক শাখায় জমা করা হবে।

নাছির/এমবি