শনিবার সারা দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। এবারও ভূমিকম্পের উতপত্তিস্থল নেপালে।

বেশ কয়েক দিন আগে নেপালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর বার বার ভারতীয় উপমহাদেশকে ঝাঁকুনি দিয়ে যাচ্ছে প্রাকৃতিক এই দুর্যোগ।

শনিবার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের রামেছাপ অঞ্চলে। এবার এর মাত্রা ছিল ৫.৭।

বাংলাদেশের সব স্থানেই ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এর ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো কিছু জানা যায়নি।

জেডআই