শহরের হামদহ বাইপাস সড়কে অভিযান চালিয়ে ৮০টি পরিবহন ও যানবাহন থেকে অনুমোদনহীন হাইড্রলিক হর্ন জব্দ করেছে জেলা ট্রাফিক পুলিশ।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালানো হয়।
পুলিশ জানান, শব্দ ও পরিবেশ দূষণের হাত থেকে ঝিনাইদহ শহরকে মুক্ত করার জন্য পুলিশ এ অভিযান চালায়। এ সময় ঝিনাইদহ শহরের বাইপাস সড়কে ৮০টি বাস, ট্রাক ও পিকআপ থেকে এসব অনুমোদনহীন হাইড্রলিক হর্ন খুলে নেয়া হয়।
অভিযানে ট্রাফিক সার্জেন্ট গৌরাঙ্গ পাল ও ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ ট্রাফিক পুলিশের ইনস্পেপেক্টর সালাহ উদ্দিন জানান, প্রাথমিকভাবে ওইসব যানবাহন থেকে সতর্কতামূলক হর্ন খুলে নেয়া হলেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়নি। পরবর্তীতে তারা পুনরায় একই অপরাধ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
জেআই





