মাগুরায় ছাত্রলীগের হাতে রাজন খান (২৫) নামে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে মাগুরা সরকারি কলেজ মাঠে তাকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের ছাত্রলীগ কর্মীরা। গুরুতর আহত অবস্থায় রাজনকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেএ





