থানায় অবহিত না করে সংশ্লিষ্ট কোনো এলাকায় অভিযান পরিচালনা করতে পারবে না র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকালে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে মন্ত্রিসভা কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্র জানায়, র্যাব কোনো এলাকায় অভিযানে গেলে ওই এলাকার সংশ্লিষ্ট থানায় জানাতে জানাতে হবে।
এর কারণ হিসেবে বৈঠকের একটি সূত্র জানায়, র্যাবের নামে নানা অভিযোগ ওঠায় এবং র্যাবের পরিচয় দিয়ে নানা ধরনের অপকর্ম ঘটছে বিধায় মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক সূত্র আরও জানায় এখন থেকে আর সাদা পোশাকেও র্যাবের পক্ষে কোনো অভিযান চালানো যাবে না।
এছাড়া, বৈঠকে ইয়াবাসহ সব ধরণের মাদক নিয়ন্ত্রণে সারাদেশে রেড এলার্ট জারি করার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সীমান্তে জোর তৎপরতা চালানোর সিদ্ধান্তও হয় বৈঠকে। সীমান্তের ওপারে ভারতীয় অংশে কোনো ফেনসিডিল কারখানা রয়েছে কিনা তা নিয়ে বিএসএফ-এর সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের বিষয়টিও আলোচনা করা হয়।
বৈঠকের অপর একটি সূত্র জানায়, র্যাব জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদিও ইতোমধ্যে র্যাবের প্রধানকে প্রত্যাহার করা হয়েছে।
বৈঠকে শিল্পমন্ত্রী ছাড়াও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, বেসামরিক, বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক (চুন্নু) এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আইন-শৃঙ্খলাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
থানাকে না জানিয়ে অভিযান নয়
থানায় অবহিত না করে সংশ্লিষ্ট কোনো এলাকায় অভিযান পরিচালনা করতে পারবে না র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকালে মন্ত্রণালয়ের
বিপুল পরিমাণ মদ জব্দ গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে অভিযান
রাজধানীর গুলশানে কিংফিশার রেস্টুরেন্ট লিমিটেডে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চারটি গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত দল। শুল্ক ও ভ্যাট ফাঁকি এবং অর্থ পাচার প্রতিরোধের লক্ষ্যে এ অভিযান চালানো হয়। এতে সহযোগিতা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।
মামলা ৪৩ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৩টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ইয়াবা, গাঁজা, হেরোইন ও আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
মাদকসহ আটক ৮৪ পুলিশের এডিশনাল ডিআইজির বাসায় অভিযান
পুলিশ সদর দপ্তরের এডিশনাল ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাসায় রাতভর অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মাদকের আস্তানায় পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান
রাজধানীর গেন্ডারিয়ায় রেললাইনসংলগ্ন চিহ্নিত মাদকের আস্তানায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ-সংক্রান্ত দুটি ভিডিও নিজের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেছেন তিনি। ভিডিওতে প্রতিমন্ত্রীর হাতে একটি পিস্তল দেখা গেছে, যার কিছু অংশ ঝাপসা করে দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই
বর্তমান সরকারের অপারেশন ক্লিন হার্ট করার মতো কোনো পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
















