সুন্দরব‌নের সাতক্ষীরা রে‌ঞ্জের ছোট কলাগা‌ছিয়া এলাকায় বনদস্যু‌দের সাথে র‌্যাব ৮ এর গু‌লি‌বি‌নিম‌য়ের ঘটনা ঘ‌টে‌ছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

র‌্যাব ৮ এর উপ-অ‌ধিনায়ক মেজর আদনান এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ জানান, বিস্তা‌রিত পরে জানা‌নো হ‌বে।

তিনি আরো জানান, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে গুলিবিনিময়কালে র‌্যাব তিন‌টি নৌকাসহ অপহৃত ছয় জে‌লে‌কে উদ্ধার কর‌তে সক্ষম হ‌য়ে‌ছে। এ ছাড়াও চার‌টি অস্ত্র ও ৫৫টি গোলাবারুদ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

এম এ