কেরানীগঞ্জের কালিগঞ্জ বাজারে একটি দোকানে আগুন লাগার ঘটনায় দোকানের মালিকসহ অন্তত ৪ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার ভোর পাঁচটার দিকে মহুরীপট্টির ইমন প্যান্ট নামের একটি দোকানে এ আগুনের ঘটনা ঘটে।
আহতরা হলেন-জাহাঙ্গির (৪১), দুলাল (২২), শাহদাত (২৫), রাজীব (২৬)। এদের মধ্যে জাহাঙ্গির-এর অবস্থা গুরুতর।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে জানা যায়নি।
[b]ঢাকা,২২মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
অগ্নিকাণ্ডের ঘটনায় দোকানের মালিকসহ আহত ৪
কেরানীগঞ্জের কালিগঞ্জ বাজারে একটি দোকানে আগুন লাগার ঘটনায় দোকানের মালিকসহ অন্তত ৪ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোর পাঁচটার দিকে মহুরীপট্টির ইমন
রাজধানীর চকবাজারে বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড, কাজ করছে ৫ ইউনিট
রাজধানীর চকবাজারে মনজুর খান প্লাজার ছয়তলার একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
তদন্তের দাবি জামায়াতের ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে গাফিলতি ছিল কি না
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পেছনে কোনো গাফিলতি বা ত্রুটি ছিল কি না, তা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। সেইসঙ্গে অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেছেন।
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
শাহজালাল বিমানবন্দরের পাশে সেন্টার পয়েন্টে অগ্নিকাণ্ড
রাজধানীর বিমানবন্দর এলাকায় সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর জানা যায়নি।
অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর লাশ দেশে পৌঁছেছে
সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ আগুনে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের লাশ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৪০ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
















