চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার মুরাদনগর ময়দার মিল এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর, তিনটি ঝুট গুদাম ও চারটি দোকান পুড়ে গেছে।

বৃহস্পতিবার ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রামের আগ্রাবাদস্থ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এমই