লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় আসামি ছিনতাইকালে করপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক মজিবকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুর দেড়টার দিকে রামগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে।

জানা যায়, করপাড়ায় একটি হত্যা মামলার আসামিকে গ্রেফতার করে পুলিশ। পরে গ্রেফতারকৃত আসামিকে থানায় নেওয়ার পথে ইউপি চেয়ারম্যান মজিবুল হক মুজিব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার সময় ওই চেয়ারম্যানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ