গভীর রাতে ছাত্রশিবির পরিচালিত রেটিনা কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ৪ কর্মচারিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১২টার দিকে পুলিশ, র্যাব ও বিজিবি সমন্বয়ে যৌথবাহিনীর সদস্যরা শহরের সুত্রাপুর রিয়াজ কাজী লেনে রেটিনা কোচিং সেন্টারে অভিযান চালায়। ওই সময় ভবনে ঘুমিয়ে থাকা ৪ কর্মচারিকে আটক করে যৌথবাহিনী। যৌথবাহিনীর সদস্যরা তিনতলা ভবনের প্রতিটি তলায় তল্লাশি চালায়।
এ সময় কোচিং সেন্টারের ভেতরে তল্লাশি করে মূল্যবান কাগজপত্র তছনছ করা হয়েছে বলে অভিযোগ করেছে কোচিং সেন্টার কর্তৃপক্ষ।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, রেটিনা কোচিং সেন্টার থেকে ৪ জনকে আটক করা হয়েছে। এ সময় সেখান থেকে ইসলামী ছাত্রশিবিরের সংবিধান ও বেশকিছু বই জব্দ করা হয়েছে।
জেআই





