প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি-ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের দুই মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
শনিবার (০১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সময় তার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
আতিকুল ও তাপস যখন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন, তখনো নির্বাচনের ভোট গণনা চলছিল এবং দু’জনেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেয়ে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সারওয়ার সরকার জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর রাত সোয়া ১০টায় গণভবন ছাড়েন আতিক ও তাপস। এ সময় গণভবনে আওয়ামী লীগের শীর্ষনেতারাও উপস্থিত ছিলেন।
এমবি





