সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ট্রাকের ধাক্কায় মসজিদের এক মোয়াজ্জিন নিহত হয়েছেন। নিহত মোয়াজ্জিন তছির প্রামানিক (৭০) সিরাজগঞ্জের সলঙ্গা থানার পুকুরপাড়া গ্রামের বাসিন্দা।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে হরিণচড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাজশাহী থেকে ঢাকাগামী চাল বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১১-৭৮৬৪) হরিণচড়া বাজারে কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় ট্রাকের ধাক্কায় পথচারী মোয়াজ্জিন ঘটনাস্থলেই নিহত হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেএইচ





