রাজধানীর কাঁটাবন মসজিদের ইমাম, বিশিষ্টি আলেমে দ্বীন হাফেজ মাওলানা আবুল হাসান বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় ব্রেইন স্ট্রোক করে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন ও সেক্রেটারি জেনারেল ড. মাওলানা খলিলুর রহমান মাদানী।

বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা আবুল হাসান বাংলাদেশ মসজিদ মিশনে দীর্ঘ দশ বছর যাবৎ ইমাম ও কাঁটাবন আদর্শ হিফজখানার প্রধান হাফেজ হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি আজীবন ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে গেছেন।

তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যাসহ অগনিত গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুকালীন বয়স ছিল আনুমানিক ৪০ বছর।

শোক বিজ্ঞপ্তিতে মসজিদ মিশনের সভাপতি ও সেক্রেটারি বলেন, “তাঁর মৃত্যুতে আমরা ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ, সমাজসেবক, ইসলামী দা’য়ী ও মসজিদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার একজন নিবেদিত প্রাণ ইসলামের খাদেমকে হারিয়েছি। আল্লাহ তার সকল নেক আমল কবুল করুন।”

বিজ্ঞপ্তিতে তারা আরও বলেন, “আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আমিন।” প্রেস বিজ্ঞপ্তি

এমবি