বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে অবিলম্বে শাস্তি দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ দাবিতে ঘণ্টাব্যাপী মনববন্ধনে অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত আলী ভাণ্ডারী, জেলা যুবলীগের সহ- সভাপতি আবু বকর সিদ্দিক খান তুষার ও সদর থানা ছাত্রলীগের সভাপতি মো. এনামুল হক রুবেল প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বঙ্গবন্ধুর খুনিদের রায় দ্রুত কার্যকর করার জোরালো দাবি জানান।

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই